দুর্ঘটনায় জখম এক ব্যক্তির ব্রেন ডেথ ঘোষণার পর পরিবারের তরফে তার অঙ্গদানের সিদ্ধান্ত। পূর্ব ভারতে এই প্রথম ব্রেন ডেথ ব্যক্তির লিভার ও কিডনি অর্থাৎ দুটি অঙ্গ একজনকে দেওয়া হচ্ছে। বাকি অঙ্গ পাচ্ছে একাধিক ব্যক্তি।
পরিবার জানিয়েছে বসিরহাটের পিফা এলাকার বাসিন্দা বছর ৪৮এর জগদীশ মন্ডল কর্মসূত্রে কলকাতার টালিগঞ্জে থাকতেন। চলতি মাসের ২১ তারিখ রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় জগদীশ । পুলিশ ও স্থানীয়দের তরফে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে। সেখানে সংকটজনক অবস্থায় CCU তে ভর্তি ছিল জগদীশ।
তাঁর আর জ্ঞান ফেরেনি ২২ তারিখ রাতে মেডিকেল বোর্ড গঠন করে দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর ২৩ তারিখ সন্ধ্যেয় এসএসকেএম এর তরফে পরিবারকে জানানো হয় জগদীশের ব্রেন ডেথ হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় জগদীশের অঙ্গ দান করা হবে। শুক্রবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু করেছে চিকিৎসকরা । বছর ৪৮ এর এই ব্যক্তির শরীর থেকে নেওয়া হচ্ছে হাত, ২টো কিডনি, লিভার,২টো চোখ, স্কিন ও হার্ট । পরিবার চায় জগদীশ বেঁচে থাকুক অন্য আর পাঁচজনের শরীরে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

