।। স্বর্ণালী মান্না ।।
৩১ আগস্ট , বৃহস্পতিবার দমকলমন্ত্রী সুজিত বসুকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল সিবিআই । তবে তাঁর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও চিঠিই পাননি তিনি । তাই যাওয়ার প্রশ্নই ওঠে না ।
বৃহস্পতিবার শ্রীভুমি স্পোর্টিং ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে ত্রনমুলের মন্ত্রী জানিয়ে দেন, সিবিআই-এর কোনও নোটিশ তিনি পাননি । একই সঙ্গে সংবাদ মাধ্যমের একাংশের প্রতি ক্ষোভের সুরে তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে যেভাবে একাধিকবার তাঁকে তলব করার কথা বলে হচ্ছে তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন । তিনি জানান, সংবাদ মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে তাঁর সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে, এবং তিনি এর দ্রুত তদন্ত চাইছেন । তিনই আরও বলেন, কেউ বা কারা তাঁর রাজনৈতিক জীবনে কাঁদা ছেটানোর চেষ্টা করছে । র্যাগিং ইস্যুতে যখন গোটা রাজ্য তোলপাড় হয়ে চলেছে, তখনই দমকলমন্ত্রী জানান, এই পুরো ঘটনায় তিনিও এক রকম ভাবে র্যাগিংযের শিকার হয়ে চলেছেন এই বিষয়টি নিয়ে ।
প্রসঙ্গত, ৩১ আগস্ট নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠান পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা । বুধবার সন্ধ্যেবেলায় সিবিআই-য়ের পক্ষ থেকে একটি নোটিস পাঠিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে । সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যার জেরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় সিবিআই-এর পক্ষ থেকে । সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছু পৌরসভায় হয়েছিল বেআইনি নিয়োগ । এই বিষয়ে তদন্তকারী দলের হাতে পড়ে বেশ কিছু নথি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই সকল নথির সূত্র ধরেই তলব করা হয় সুজিত বসুকে । প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান থাকার সময় কিছু দুর্নীতির ঘটনা সামনে আসে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

