।। স্বর্ণালী মান্না ।।
রানাঘাটের একটি নামী স্বর্ণ বিপণীতে ভয়াবহ ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে ৫ জন দুষ্কৃতী । তবে এই মামলার তদন্ত করতে গিয়ে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য! ওই ৫ জন ধৃতদের মধ্যে একজন কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনেও অভিযুক্ত । বিহারের বৈশালীর বাসিন্দা ওই ধৃতের নাম কুন্দন সিংহ ওরফে ফাইটার ।
গত এপ্রিল মাসে শক্তিগড়ের একটি ল্যাংচার দোকানের সামনে গুলি করে খুন করা হয়েছিল রাজু ঝা-কে । এই ঘটনায় জানা যায়, একটি সাদা গাড়ি করে আততায়ীরা সেখানে পৌঁছয় । এরপর এলোপাথাড়ি গুলি চালানয় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু ঝা-র । এরপর থেকেই পলাতক ছিল সে ।
সম্প্রতি রানাঘাটের ডাকাতির ঘটনায় ধরা পড়ে যায় ৫ জন দুষ্কৃতী । এদের মধ্যেই ছিল রাজু খুনে অভিযুক্ত কুন্দন । রানাঘাটের ডাকাতির ঘটনার তদন্তে নেমে জানা যায়, রানাঘাট কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছে, রাজু পাসোয়ান, মণিকান্ত যাদব ও রিক্কি পাসোয়ান । সুত্রের খবর, সুপারি কিলারদের একটি সিন্ডিকেট চালাতেন ধৃত এই কুন্দন । এই সিন্ডিকেটের বাড়বাড়ন্ত ছড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে । শুধু তাই নয়, কুন্দনই রাজু পাসোয়ান ও রিক্কি পাসোয়ানকে অপরাধ জগতে জায়গা করে দিয়েছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

