এটিএম থেকে লুঠ টাকা!

অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ করার ঘটনা ঘটল । তিলজলার বাসিন্দা মহঃ  সাহিল নামে  এক যুবককে গ্রেফতার করল বালি থানার পুলিশ । টাকা নেওয়ার  সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বালি থানার হোমগার্ড সন্তোষ স্বর্ণকার ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৫ শে আগস্ট বালি এসবিআই শাখার ম্যানেজার থানায় একটি অভিযোগ দায়ের করেন । তিনি জানান, কিছু দুস্কৃতী বিগত কয়েকমাস ধরে অভিনব কায়দায় এটিএম থেকে টাকা নিয়ে চম্পট দিচ্ছে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটিএম-এ টাকা বেরনোর জায়গায় এমন একটি ডিভাইস আটকে দিচ্ছে দুস্কৃতীরা যাতে গ্রাহকরা টাকা তুলতে এসে বিপাকে পড়েছেন।তারা কার্ড পাঞ্চ করে টাকা তুলতে গেলে টাকা উইথড্র হলেও মেশিনে টাকা থেকে যাচ্ছে।অথচ গ্রাহকদের কাছে টাকা ডেবিট এর ম্যাসেজ আসছে ফোনে।এরপর এটিএম থেকে গ্রাহকরা বেরিয়ে গেলে দুষ্কৃতী  ঢুকে মেশিন থেকে ডিভাইসটি বের করে নিলেই টাকা পেয়ে যাচ্ছে তাঁরা । সিসিটিভি-তে সেই ছবি ধরা পড়ে ।

এরপর এটিএম গুলোয় সাদা পোশাকে পুলিশ গ্রাহক সেজে নজরদারি চালায় । আর এতেই পুলিশের জালে ধরা পড়ে মহঃ সাহিল । আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার  আবেদন জানিয়েছে পুলিশ । হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং জানান এই চক্রের সাথে আরও অনেকেই জড়িত রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করা সম্ভব হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube