।। স্বর্ণালী মান্না ।।
পুরুলিয়া : দু’দিন পার হয়ে গিয়ে থাকলেও পুরুলিয়া শহরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় এখনও অধরাই দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জীর তত্বাবধানে ‘সিট’ গঠন করা হয় । এই টিমে রয়েছেন দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ডিএসপি, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা ।
বুধবারই পুলিশের এক প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন রানাঘাটে । সেখানে ধৃত দুষ্কৃতীদের জেরা করে পুরুলিয়ার ডাকাতির ঘটনার সঙ্গে রানাঘাটের ডাকাতির ঘটনার যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তাঁরা ।
প্রসঙ্গত, মঙ্গলবার পুরুলিয়া শহরের ব্যস্ততম জনবহুল এলাকা নামোপাড়ায় অবস্থিত নামী কোম্পানির বেসরকারি সংস্থার সোনা এবং হিরের শোরুমে ঘটে যায় ভয়াবহ এক ডাকাতির ঘটনা । সূত্র মারফত জানা যায়, বাইকে করে ৭ জনের একটি ডাকাত দল ওই শোরুমে গ্রাহক সেজে প্রবেশ করে । পরে নিরাপত্তারক্ষী এবং শোরুমের কর্মীদের বেঁধে রেখে আনুমানিক ৮ কোটি টাকার সোনা এবং হীরের জিনিসপত্র লুঠ করে চম্পট দেয় ।
একই সঙ্গে জানা যায়, শোরুমের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও পালায় ওই ডাকাত দলটি । যদিও এলাকা থেকে উদ্ধার হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অপারেশনের পর বাইকে করে পালাচ্ছে ডাকাত দলটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

