।। স্বর্ণালী মান্না ।।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আরও একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইসিআইআর এবং সমন খারিজের দাবিতে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তাঁর প্রশ্ন একই মামলায় কী করে আলাদা করে তদন্ত করা যায় । এই প্রসঙ্গে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই মামলা খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি । আদালতের কাছে তাঁর আইনজীবীর প্রশ্ন নিয়োগ দুর্নীতি মামলায় নিষ্কৃতি চেয়ে তিনি আগেই যেখানে আবেদন করেছিলেন সেখানে রায়দানের আগেই কী করে আবারও পদক্ষেপ নিতে পারে ইডি?
তাঁর করা আবেদন পত্রে লিপ্স অ্যান্ড বাউন্ডসের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন এই সংস্থায় ইডি-র তলাশি চালানো ছিল সম্পূর্ণভাবে বেআইনি । একই সঙ্গে উল্লেখ করা হয়েছে সংস্থার কম্পিউটারে ইডি আধিকারিকের ১৬ টি ফাইল ডাউনলোড করার বিষয়টিও । এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন । লিপ্স অ্যান্ড বাউন্ডসের তলাশি চালিয়ে যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর সিজার লিস্টের তথ্যও জানতে চেয়ে আবেদন করা হয়েছে ।
তবে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হয়ে গিয়ে থাকলেও, এখনও পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে । বিচারাধীন মামলার আরেকটি পৃথক মামলা কীভাবে আবেদন করা যায়? এই বিষয়ে আগামীকাল বিকেল ৪ টে শুনানি হওয়ার কথা রয়েছে । খতিয়ে দেখা হবে দু’টি মালার মধ্যে কোনও যোগ রয়েছে কি না ।
প্রসঙ্গত উল্লেখ্য, ইডি-র বিজ্ঞপ্তি অনুযায়ী লিপ্স অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার নামে ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সহ সংস্থার ৩টি কম্পিউটারের নথি খতিয়ে দেখে ১টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেন ইডি-র আধিকারিকরা । আর ঠিক এই বিষয় নিয়েই ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবীর প্রশ্ন একই ইসিআইআর-এর ভিত্তিতে কী করে নতুন পদক্ষেপ নেওয়া সম্ভব?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

