।। স্বর্ণালী মান্না ।।
‘ডিরেক্টর গ্রেফতার হয়েছেন আর সিইও ঘুরে বেরাচ্ছেন!’ মঙ্গলবার এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে বেশ কয়েক দিন ধরেই । আর তাতে নাম জড়িয়েছে রাজ্যের বেশ কিছু হেভিওয়েট নেতাদের । এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে ঠিক কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে ইডি-র কাছে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ।
তাঁকে সমন পাঠানো হয়েছিল একবার; তবে পরে আর কেন ডাকা হয়নি তাঁকে, এই প্রশ্নও শোনা যায় বিচারপতির কন্ঠে । একই সঙ্গে তাঁর নির্দেশ আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে রিপোর্ট দিয়ে অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে হবে। অন্যদিকে ইডি-র বিজ্ঞপ্তিতে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও পদে নাম উল্লেখ রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কোম্পানি মারফত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে ।
এরই মধ্য সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কার্যত প্রথমবার লিপ্স অ্যান্ড বাউন্ডস-কে ‘আমার সংস্থা’ বলে দাবি করে তাঁর বিদেশ থেকে ফেরার পরই তাঁর সংস্থায় তল্লাশি চালানোয় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে ছিলেন সুজকৃষ্ণ ভদ্র; এখন তিনি রয়েছেন ইডি হেফাজতে । তবে ওই সংস্থার সিইও পদে থাকা তৃণমূল সাংসদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনও ব্যবস্থা ।
এর আগে ইডি-র তলবে অভিষেক জানিয়ে ছিলেন, নবজোয়ার কর্মসূচী নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না, তবে পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে তিনি হাজিরা দিতে প্রস্তুত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

