আজ বুধবার একটি বিশেষ দিন । আজ রাখিবন্ধন উৎসব । রাখি পরিয়ে মিষ্টি মুখ করানোর পাশাপাশি রয়েছে উপহার দেওয়ার রেওয়াজ । আর সেই উপহার হিসাবে এবার দিঘায় ভ্রমণ হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ।
পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, শিশু কল্যান সমিতি, জেলা সমাজ কল্যান দফতর, জেলা আইনী সচেতনতা কেন্দ্র, জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হয় । তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালনের পাশাপাশি তাদের ইচ্ছাপুরনের জন্য দিঘায় ভ্রমণে নিয়ে যাওয়া হয় ।
এদিন তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির আবাসিক ৩০ জন শিশুকে নিয়ে যাওয়া হয় দিঘায় । সেখানে তাদের ঘোরানোর পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয় । এদিন একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল তাঁরা ।
সারাদিন তাদের দিঘার বিভিন্ন জায়গায় ঘোরানো হয় । এদিন বাসে করে তাদের দিঘায় নিয়ে যাওয়া হয় । দিঘায় যেতে পেরে বেজায় খুশি আবাসিকরা । পুরনো দিঘায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ম্যাজিক শো দেখানো হয় । পাশাপাশি দীঘা সমুদ্র তটে বেলুন উড়িয়ে দেয় শিশুরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচীব সমরেশ বেরা, দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মৌসুমী সদ্দার, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগের সামন্ত সহ বিশিষ্টজনেরা
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

