স্কুলের সামনে ময়লা, আবর্জনা, দুর্গন্ধে ক্লাস করা দায়, ভ্যাট পরিষ্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া ও শিক্ষকদের ।
বারুইপুরে এক স্কুলের সামনে ভ্যাট থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। ভ্যাটের দুর্গন্ধে স্কুলে ক্লাস করা দায় হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা।
এ বিষয়ে বারে বারে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি আর সেই কারণে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মদারহাট পপুলার একাডেমী স্কুলের সামনে। বারুইপুর সীতাকুন্ড রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্কুল বড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

