ডিঙি উল্টে ঘটল বিপত্তি!

মঙ্গলবার নদীতে মাছ ধরার সময় উল্টে গেল ডিঙি নৌকা । যার জেরে নৌকাতে থাকা চার যুবক তলিয়ে যান । পাশে থাকা অন্য একটি নৌকার মৎস্যজীবীরা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কালিস্তান নদীতে।

বুধবার ভোর রাতে উদ্ধার হয় সেই যুবকের দেহ । উদ্ধার করা বাকি মৎস্যজীবীদের নামখানা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে । মৃত ২৭ বছরের অজয় মাইতি স্থানীয় দেবনিবাস গ্রামের বাসিন্দা । গতকাল দুপুরে চার বন্ধু মিলে মাছ ধরতে গিয়েছিলেন । আচমকা নদীতে জোয়ারের তোড়ে নৌকাটি উল্টে যায় ।যার জেরে ঘটে যায় এই বিপদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube