বকেয়া টাকার বিনিময়ে প্রাণ!

ডুয়ার্সঃ মুদির দোকানের দেনা মেটাতে না পারায় এক কিশোরকে পিটিয়ে খুন করা হল ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায় । বুধবার সকালে তুড়িবাড়ি জুনিয়ার হাইস্কুলের সামনে আজ ভোরে এই ঘটনাটি ঘটে ।

অল্প কিছু টাকাত জন্য প্রাণ হারাতে হল এক যুবককে ।স্থানীয় মুদির দোকানের বকেয়া ছিল কিছু টাকা । যার জেরে পিটিয়ে খুন করা হল এক যুবককে । মৃত আদিবাসী যুবক মঞ্জিল ওরাওঁয়ের বয়স হয়েছিল ১৮ বছর । এই ঘটনায় গ্রেফতার করা হয় সুর্য প্রধান নামে বছর ৩৪-এর স্থানীয় এক মুদি দোকানের মালিক ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সুর্য প্রধানের মুদির দোকানে মাত্র ৬০০ টাকার সামগ্রী ঋণে কিনে বেশ কয়েকদিন ধরে বকেয়া টাকা দিচ্ছিল না মঞ্জিল ওরাওঁ । এদিন এলাকায় বাড়ির সামনে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে মঞ্জিলের মাথায় আঘাত করলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঞ্জিলের মৃত্যু হয় ।এই ঘটনায় পুলিশ সুর্যকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube