মঙ্গলবার নেশাগ্রস্ত এক ব্যক্তির হাতে খুন হতে হল এক যুবককে । উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাইপ রোড এলাকায় মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয় ।
মদ খাওয়াকে কেন্দ্র করে এই বচসা গড়ায় মারামারি পর্যন্ত । এরই মধ্যে বচসা চলাকালীন সময়ে শেখ জুম্মার নামের এক যুবক ব্যারাকপুর খটিক পাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক সন্দীপ দাসকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে । ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্দীপ দাস । পরে তাকে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা সন্দীপ দাসকে মৃত বলে ঘোষণা করেন ।
তবে শেখ জুম্মান ঘটনাস্থল থেকে পালিয়ে ব্যারাকপুর পাইপ রোডে নিজের বাড়িতে চলে যায় । সেখান থেকে টিটাগড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

