স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় কর্মচারীদের অবস্থান বিক্ষোভ

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার নদিয়া ও পুরুলিয়া জেলার একটি স্বর্ণ বিপণীতে চলল দুষ্কৃতীদের তাণ্ডব । এদিন রানাঘাটের স্বর্ণ বিপণীতে আচমকাই ক্রেতা সেজে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । বাধা দিতে এলে প্রহরীদের উপরও করা হয় আক্রমণ । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, প্রহরীর মাথায় বন্দুক ঠেকিয়ে শুরু হয় লুঠ । আঘাত করা হয় দকানের কর্মচারীদের উপরও । এরপর এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে পড়ে যায় ওই দুষ্কৃতীদের দল ।

রানাঘাট বহুজাতিক স্বর্ণ বিপণীর সংস্থার সকল কর্মীরা কালো ব্যাজ পড়ে প্ল্যাকার্ড নিয়ে দোকানের মধ্যেই অবস্থান বিক্ষোভ করছেন । তাদের দাবি, প্রশাসন কাজ করেছে কিন্তু তাদের খোওয়া যাওয়া গহনা তারা এখনও ফেরত পাননি  ।একই সঙ্গে এখনও তিনজনকে গ্রেপ্তার করা যায়নি । পাশাপাশি যেখানে খোওয়া যাওয়া গয়নার মূল্য প্রায় ১০ কোটি সেখানে মাত্র ১ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে  । সামনেই পূজো তার আগে সমস্তটাই উদ্ধার করে তাদের ব্যবস্থা করবেন সেই আর্জি নিয়েই তাদের এই দাবি ।

প্রসঙ্গত, রানাঘাটে স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতরা কল্যাণীর বি ব্লকের ১১ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়েছিল প্রায় এক মাস ধরে । প্রতিবেশীরা বলছেন প্রায় একমাস আগে তারা এসেছিল । দু’টো ঘর ভাড়া নিয়ে তাঁরা কী কাজ করত তা তারা জানেন না  । নিজেদের মধ্যে কথাবার্তা বলত, আসা-যাওয়া করত এবং দু’টি বাইকও ছিল তাদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube