দুই জেলা, এক সংস্থা! প্রায় একই সময়ে চলল ভয়াবহ ডাকাতি

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার নদিয়া ও পুরুলিয়া জেলার একটি স্বর্ণ বিপণীতে চলল দুষ্কৃতীদের তাণ্ডব । দুপুরে পুরুলিয়ায় একটি গয়নার দোকানে আচমকাই ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । লুঠ করা হয় দোকানের প্রায় সমস্ত গয়না । একই সঙ্গে কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীদের দলটি । অন্যদিকে ঠিক দুপুরের দিকেই নদিয়া জেলার রানাঘাটের আরও একটি গয়নার শোরুমে চলল ডাকাতি । উল্লেখ্য বিষয়, ডাকাতি করা হয় একই সংস্থার শোরুমে । আর ডাকাতির ধরণ সেই একই রকম: গুলি চালিয়ে এখানেও হাতছাড়া করতে হয় প্রায় সমস্ত গয়না ।

এদিন রানাঘাটের স্বর্ণ বিপণীতে আচমকাই ক্রেতা সেজে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । বাধা দিতে এলে প্রহরীদের উপরও করা হয় আক্রমণ । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, প্রহরীর মাথায় বন্দুক ঠেকিয়ে শুরু হয় লুঠ । আঘাত করা হয় দকানের কর্মচারীদের উপরও । এরপর এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে পড়ে যায় ওই দুষ্কৃতীদের দল ।

আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে দকানের প্রায় সমস্ত গয়না লুঠ করে মোটরবাইকে করে পালিয়ে যাচ্ছিল তাঁরা । সেই সময়েই পুলিশের সাথে শুরু হয় গুলির লড়াই । কয়েকজন পালাতে সক্ষম হলেও, পুলিশের হাতে ধরা পড়ে যায় ৪ দুষ্কৃতী । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ । সেই ব্যাগে মিলেছে লুঠ হওয়া গয়নার একাংশ ।

অন্যদিকে নদিয়া জেলার ওই একই সংস্থার বিপণীতেও হয় ডাকাতি । তবে এখনও পর্যন্ত নদিয়ার দুষ্কৃতীদের সম্বন্ধে কোনও তথ্যই পুলিশের হাতে আসেনি বলেই জানা যাচ্ছে ।  তবে পুলিশ এই ঘটনা নিয়ে তাঁদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন ।

প্রশ্ন উঠছে, দুই জেলায়, একই সংস্থায়, প্রায় একই সময় ডাকাতি কি নিছকই কাক্তালীয়; না কি এর পিছনে আছে আরও বড় কোনও রহস্য?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube