।। স্বর্ণালী মান্না ।।
একদিকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণ কেড়ে নিয়েছে ৯টি তাজা প্রাণ, আর অন্যদিকে খোঁজ মিলছে আরও বাজির । বিপুল পরিমাণে এই বাজি উদ্ধার করা হয়েছে বার্নপুরের রামবাঁধ এলাকায় ।
আসানসোলের বার্নপুর থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণের বাজি । এদিন হিরাপুর থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত হয় প্রচুর পরিমাণের বাজি । তবে এত পরিমাণ বাজি কে বা কারা জোগাড় করল; অথবা কী কারণে মজুত করা হল, এখনও পর্যন্ত তার কোনও সদুত্তর পাওয়া যায়নি । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হিরাপুর থানার পুলিশ ।
দত্তপুকুরের ভয়াবহ কাণ্ডের জেরে আরও সতর্ক হয়ে ওঠেন পুলিশ প্রশাসন । সূত্র মারফত জানা যাচ্ছে এদিন গোপন সুত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিজানে নামে পুলিশ প্রশাসন । বার্নপুরের রামবাঁধ এলাকার একটি গুদাম থেকে উদ্ধার করা হয় সেই সক৯ল বাজি । তদন্তে নেমে এখন খতিয়ে দেখা হচ্ছে এই ক্ষেত্রেও লাইসেন্স বা ছাড়পত্র ছিল কি না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

