স্কুলের আলমারির তালা ভেঙে টাকা চুরি!

হাওড়াঃ পরপর দু’টি স্কুলে তালা ভেঙে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতার উদং গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উদং হাই স্কুলে ও উদং গার্লস হাই স্কুলে হানা দেয় দুষ্কৃতীরা । দু’টি স্কুলেরই আলমারির তালা ভেঙে টাকা লুঠের অভিযোগ আনা হচ্ছে ।

অভিযোগ, উদং হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘর, অফিস ঘর, স্টাফ রুম সহ বেশ কয়েকটি ঘরের প্রায় ৮-১০ টি তালা ভাঙে দুষ্কৃতীরা । বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে নথিপত্র লণ্ডভণ্ড করা হয়েছে বলেও উঠেছে অভিযোগ । নগদ প্রায় আট হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । পাশাপাশি, তথ্য লোপাটের চেষ্টায় স্কুলে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

অন্যদিকে, উদং গার্লস হাইস্কুলেও প্রধান শিক্ষিকার ঘর, অফিস রুম ও স্টাফ রুমের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ উঠছে, তালা ভাঙার পাশাপাশি প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । পাশেই থাকা প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে রাত ১১ টার কিছু পরে মুখে চাপা দিয়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করছে দুষ্কৃতীরা । খবর পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে যায় আমতা থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube