সমবায় সমিতিতে দুর্নীতি!

।। স্বর্ণালী মান্না ।।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সমবায় সমিতিতে  উঠল দুর্নীতির অভিযোগ। শনিবার সামনে এল অন্তত ১০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ । এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় কামালগাজি-বারুইপুর বাইপাস ।

দক্ষিন ২৪ পরগনার সোনারপুর লাঙ্গলবেরিয়াতে লাঙ্গলবেরিয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সামনে নিজেদের টাকা ফেরদের দাবিতে আন্দোলন শুরু করেছেন গ্রাহকরা। এদিন গ্রামবাসীরা জানান বহু গ্রাহকের টাকা লুঠ করা হয়েছে । এমনকি প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা । পাশাপাশি অভিযোগ আনা হয় ঋণ দেওয়ার নামেও প্রচুর টাকা তছরুপ করা হয়েছে সংস্থায় । তাদের অভিযোগ আমানতকারীরা টাকা দিয়েও টাকা ফেরত পাচ্ছে না, এমনকি লক্ষীর ভান্ডারে যে টাকা ঢুকেছে সে টাকাও তুলতে পারছে না গ্রাহকরা । গ্রাহকদের কোটি কোটি টাকা ফেরতের দাবিতে ব্যাংকের সামনেই শুরু হয় আন্দোলন । তারপর বারুইপুর কামালগাজি রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ । সমবায় সমিতিতে এই দুর্নীতিতে তাঁরা সিবিআই ও ইডির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ।

অন্যদিকে সামনে উঠে আসে আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির ঘটনা । প্রায় ৫০ কোটি টাকার তছরুপের অভিযোগ আনা হয়েছে এই মহিলা ঋণদান সমবায় সমিতিতে । এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন । স্থানীয় সুত্রে জানা যাচ্ছে ২০১১ সাল থেকে এই সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ উঠছে । এমনকি অভিযোগ উঠছে নথিপত্র ছাড়াও ঋণ দেওয়া হয় এখানে । ২০১৮ সালে তদন্তে নেমে সিআইডি-র জালে ধরা পড়ে ৭ অভিযুক্ত ।

সমবায়ের মতন সংস্থাগুলিতেও এই ধরণের আর্থিক দুর্নীতি আবারও উস্কে দিচ্ছে পুরনো কিছু স্মৃতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube