উদ্ধার হল লেপার্ডের দেহ!

মেটেলি ব্লকের আইবিল চা বাগান থেকে ফের একটি পূর্ণবয়স্ক লেপার্ডের দেহ উদ্ধার করা হল । মঙ্গলবার সকালে বাগানের জনগণ আইবিল চা বাগানের মেন ডিভিশনের ১৬ নম্বর সেকশনের একটি নালায় লেপার্ডের দেহ পড়ে থাকতে দেখেন ।

পূর্ণবয়স্ক লেপার্ডের দেহ উদ্ধার করার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় সেই এলাকায় । ঘটনাস্থলে আসেন বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক । খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে ।

ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক বলেন, এদিন বাগানের জনগণ ১৬ নম্বর সেকশনে ওই লেপার্ড এর দেহ দেখতে পায়। আমরা বনদপ্তরকে খবর দিই। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, লেপার্ডের দেহ উদ্ধার করে লাটাগুরি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube