অস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত ছিনতাইবাজ

বারুইপুর: সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তিন কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্র । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ।

সোমবার রাতে বেগমপুর কাঁটাখাল বিশালক্ষীতলা এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল । সেই খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ কাঁটাখাল বিশালক্ষীতলা এলাকা থেকে তিন কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করে । অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় বএ জানা যাচ্ছে । ধৃতদের নাম রবি চ্যাটার্জি, শ্রীদাম নস্কর ও জাহাঙ্গীর লস্কর ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও দু’টি ওয়ান সাটার বন্দুক । এছাড়াও সাতটি ৭.৬ বোরের তাজা কার্তুজ ও দুটি ০.৭ এমএম তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । এছাড়াও উদ্ধার রয়েছে একটি ভোজালী ও একটি চপার । ধৃতদেরকে জেরা করে গত ২৭ জুলাই বারুইপুর বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসির উদ্দিনের কাছ থেকে ছিনতাই হওয়া ষাট হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।

ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ । ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube