বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামের সোরেন পরিবারে স্বামী স্ত্রী ও দুই পুত্র সন্তান রাত্রের খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হন । এক সন্তানের মৃত্যুর পর রবিবার আরও এক সন্তানের মৃত্যু হয় । আজ সোমবার তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ ছিলেন ওই পরিবারের তিনজন ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রান্না করা ভাত সন্ধ্যেবেলায় খেয়েছিলেন কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামের সোরেন পরিবার । দুই সন্তানকে নিয়ে ওই খাবার খান বাদল সোরেন ও তাঁর স্ত্রী চম্পা সোরেন । বুধবার সকাল থেকে পরিবারের চারজনেরই বমি ও পেটের উপসর্গ দেখা যায় ।
অসুস্থ চারজনকেই প্রথমে গোগড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে চারজনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হলে হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয় বছর বারোর বিধান সোরেনের । পরবর্তী সময়ে আরও এক সন্তান ও স্ত্রী চম্পার মৃত্যু হয় । পরিবারের কর্তা বাদল সোরেন সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

