এনআইএ তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

।। স্বর্ণালী মান্না ।।

দত্তপুকুরে রবিবার ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ । সোমবার সেই বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবি করে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যে বেআইনি বেজি কারখানা বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা । এদিন জানা যাচ্ছে শুভেন্দু অধকারীর মামলার পাশাপাশি এই বিষয়ে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি ।

এখনও পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, একই সঙ্গে আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলেও খবর । গুরুতর আহত  অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও মানুষ । জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের মদতেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে এই অবৈধ বাজি কারখানা । এমনকি রবিবারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপের পাশাপাশি, এই ধরণের অবৈধ বাজি কারখানাগুলির ছাড়পত্র বা “লাইসেন্স” কে বা কারা দিয়েছে তা জানতে চেয়েও আবেদন করা হয়েছে আদালতে । চলতি সপ্তাহে এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে ।

অন্যদিকে জানা যাচ্ছে, রবিবার দত্তপুকুরের এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে । মৃত্যু হয়েছে মূল চক্রী সামসুল শেখের । একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে, সাফিকুল ইসলাম নামে এক অভিযুক্ত । এদিন ঘটনাস্থল থেকে ২০০ কেজি বাজির মশলা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube