বাসন্তী: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠল প্রায় ছয় ফুটের একটি কুমির । রবিবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির এলাকায় । সোমবার সকালে কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের মধ্যে রেখেছেন গ্রামবাসীরা । ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে ।
দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা রবিবার রাতে অন্যান্য দিনের মতোই মাতলা নদীতে জাল পেতে ছিলেন মাছ ধরার জন্য । গভীর রাতে যখন তিনি জাল তুলতে যান তখনই দেখতে পান জালে একটি কুমির উঠেছে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী ।
জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায় । ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি । সোমবার সকালে স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ওই মৎসজীবী । এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

