রবিবার সকালে লিলুয়ায় ভট্টনগর রেলস্টেশনে একটি খালি মালগাড়ি আসে বর্ধমান থেকে । সেখানে রেল পুলিশ মালগাড়িটি চেকিং এর জন্য গেলে তাঁরা দেখতে পান মালগাড়ির একটি বগিতে একটি বালকের মৃতদেহ পড়ে রয়েছে ।
তাকে উদ্ধার করে খবর দেওয়া হয় লিলুয়া থানায় । তারপর পুলিশ দেহটিকে কোনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দেহটিকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম আহিদ শেখ, তাঁর বয়স হয়েছিল আট বছর । তাঁর বাড়ি নদিয়া জেলার চাপড়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বর্ধমানের তালিত স্টেশনের ফুট ব্রিজের ওপর থেকে দেহটি চলন্ত মালগাড়ির মধ্যে ফেলে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দারা মালগাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও মালগাড়ি থামেনি ।
লিলুয়া থানার পুলিশ চাপড়া থানায় যোগাযোগ করছে তার বাড়ির লোককে খবর দেওয়ার জন্য । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

