জলাশয় থেকে উদ্ধার মহিলার দেহ!

স্ত্রীকে খুন করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ আনল মেয়ের পরিবার । রবিবার সকালে উত্তর ২৪ পরগনার জাগির বস্তিতে এক জলাশয়ে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ।

পরিবার সূত্রে জানা যায় গত পাঁচ বছর আগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লালাগজের তরুনা খাতুনের সঙ্গে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তিতে ফরিদ হুসেনের বিবাহ হয়। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে । এদিন জানা যাচ্ছে, মেয়ে হওয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। বিবাদের বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশিও হয়।এমনকি অভিযোগ জানানো হয় চোপড়া থানাতেও।

রবিবার সন্ধ্যা পর্যন্ত ছোট বোনের সঙ্গে কথা হয় ওই মহিলার । তারপর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি । জামাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তার স্ত্রী বাড়িতে নেই, তবে তাঁর খোঁজাখুঁজি চলছে।

রবিবার সকালে জাগির বস্তিতে ফরিদ হুসেনের বাড়ি সংলগ্ন একটি ডোবায় তাঁর স্ত্রীয়ের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তাঁরাই তড়িঘড়ি খবর পাঠান মেয়ের পরিবারের লোকজনকে এবং চোপড়া থানাকে।

পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসে। এই ঘটনার খবর শোনা মাত্রই মেয়ের পরিবারের লোকজনেরা চোপড়া থানায় এসে অভিযুক্ত ফরিদ হুসেনের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। বেশ কিছুক্ষণ চোপড়া থানায় বিক্ষোভ দেখান মেয়ের পরিবারের সদস্যরা ।

বর্তমানে তরুনা খাতুন দু’মাসের গর্ভবতী ছিল বলে জানিয়েছেন মেয়ের পরিবারের লোকজনেরা। কন্যা সন্তান হওয়ার কারণেই স্ত্রীকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মেয়ের পরিবারের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube