টাকা ফেরত না দেওয়া নিয়ে শুরু হয় বচসা । আর সেই বচসার জেরে গুলি চালালো দুষ্কৃতীরা । এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । হুগলির গোঘাটের মথুরা এলাকায় রবিবার রাতে ঘটে এই ঘটনা ।
এদিন অভিযোগ উঠছে এই এলাকার বাসিন্দা ফটিক রায় নামে এক ব্যক্তি সুদে ৭৫ হাজার টাকা ধার নিয়েছিলেন । কিন্তু তা ফেরত দিতে দেরি হওয়ায় রবিবার তিন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে কয়েক রাউন্ড গুলি চালায় । এই ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে আহত হয় ছেলে অর্জুন রায় । তিনি আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ।
আহত ব্যক্তির বাবা ফটিক রায়ের অভিযোগ, তিনি টাকা নিয়েছিলেন কিন্তু ফেরত দিতে দেরি হওয়ায় এই হামলা চালানো হয় তাঁর উপর । মোটর সাইকেলে করে আসা তিন জনের মধ্যে একজনকে তারা ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন । স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

