রোগীমৃত্যুতে উত্তাল হাসপাতাল

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ছড়াল উত্তেজনা । শনিবার উত্তেজনা ছড়াল সুভাষগ্রাম ব্লক হাসপাতালে । এই ঘটনার জেরে আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালান চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা । অশান্তির আশঙ্কায় হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের চন্ডীতলায় বাড়ি শুভ নস্কর নামে ওই মৃত যুবকের । শনিবার সন্ধ্যায় তাকে কিছু একটা কামড়ায় বাড়ির সামনে ই। সাপে কামড়েছে মনে করে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন । তাকে পর্যবেক্ষণে রাখার পরিবর্তে দু’টি ইনজেকশন দিয়ে ও রক্তের নমুনা সংগ্রহ করে বাড়ি ছেড়ে দেওয়া হয় । বাড়ি নিয়ে যাওয়ার পথেই বমি করতে শুরু করে সে । ফের হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে রোগীর পরিবারের লোকজন । তারা ডাক্তারদের উপর ভুল চিকিৎসা করার অভিযোগে চড়াও হন । এই ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে । ঘটনাস্থলে আসেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস । মৃতের পরিবারের দাবি চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তরতাজা যুবকের । অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube