বাড়ি ফিরল নিথর দেহ

মালদাঃ—মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত আরও চার । শনিবার চারজনের মৃতদেহ ফিরল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে । এখান থেকেই পরিবারের হাতে তুলে দেওয়া হল মৃতদেহগুলি ।

শনিবার চারটি অ্যাম্বুল্যান্স করে চার জনের দেহ এসে পৌঁছয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রশাসনিক আধিকারিকরা ।

মৃত চারজনের নাম অসিম আলি, নুরুল হক, সাইন আক্তার এবং মোজাফফর আলি । মৃতদের বাড়ি রতুয়ার পুখুরিয়াতে ।গতকাল মালদহে ফিরেছিল ১৮ জনের মৃতদেহ । আজ শনিবার চারজনের মৃতদেহ ফিরল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube