সিবিআই স্ক্যানারে দমকল মন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

এবার সিবিআই তদন্তের আঁচ পড়ল দমকল মন্ত্রীর উপর । পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করা হল দমকল মন্ত্রী সুজিত বসুকে । আগামী ৩১ আগস্ট নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠান পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা । বুধবার সন্ধ্যেবেলায় সিবিআই-য়ের পক্ষ থেকে একটি নোটিস পাঠিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে ।

সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যার জেরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় সিবিআই-য়ের পক্ষ থেকে । সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছু পৌরসভায় হয়েছিল বেআইনি নিয়োগ । এই বিষয়ে তদন্তকারী দলের হাতে পড়ে বেশ কিছু নথি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই সকল নথির সূত্র ধরেই তলব করা হয় সুজিত বসুকে ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান থাকার সময় কিছু দুর্নীতির ঘটনা সামনে আসে । আর আগামী ৩১ আগস্ট বেলা ১১টায় এই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় রাজ্যের মন্ত্রীকে । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube