অল্প বৃষ্টিতেই নবনির্মিত রাস্তায় ভয়াবহ ধস, আতঙ্কে গোটা গ্রামের মানুষ

একটু বৃষ্টিতেই ভয়াবহ ধস নামল পিডব্লিউডির নবনির্মিত রাস্তায় । এমনই এক ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হ৯য়ে পড়েছে । গ্রামবাসীদের দাবি, নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি করায় এই ভয়াবহ পরিস্থিতি হয় । শনিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জে ।

গ্রামবাসীদের অভিযোগ, মাত্র কুড়ি দিন আগে তৈরি হয় রাস্তাটি । আর অল্প বৃষ্টিতেই ভয়াবহ ধস নেমেছে রাস্তাটিতে । প্রথমে একটু ফাটল দেখা দেয়, শনিবার সকালে তা ভয়ানক পরিস্থিতিতে পরিণত হয় । ধস নামে রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে । স্থানীয়দের এও দাবি, এই রাস্তাটি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা, যার আগে একটি ব্রিজ পড়ে । ব্রিজের ১০০ মিটার আগেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা ।

২০১৮ সালের ১৩ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিব নিবাস যাওয়ার ওই ব্রিজের শুভ উদ্বোধন করেন ভার্চুয়াল ভাবে । কিন্তু পিডব্লিউডি-র উদ্যোগে রাস্তাটি নতুন করে তৈরি করা হয় । স্থানীয়দের দাবি, নিম্নমানের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে রাস্তাটি, না হলে এত তাড়াতাড়ি কি করে ধস নামে ।

যদিও ব্রিজের ওঠার একমাত্র রাস্তায় ধস নামায় আতঙ্কে এলাকার মানুষ, পাশাপাশি বন্ধ রয়েছে যান চলাচল । গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হোক, না হলে শিবনিবাসে আসার দর্শনার্থী থেকে শুরু করে ভোগান্তিতে পড়বে নিত্যযাত্রীরা । পাশাপাশি ভোগান্তির শেষ থাকবে না কৃষ্ণগঞ্জের মানুষের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube