পশ্চিম বর্ধমান: ঝাড়খন্ডে চলছে ভারী বৃষ্টি । আর সেই ভারী বৃষ্টির জেরে অজয় নদের জলের স্তর ক্রমশই বাড়তে থাকে । জলের স্তর অতিরিক্ত মাত্রায় বাড়ায় ভেঙে গেল পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের অন্যতম যোগাযোগের মাধ্যম জয়দেব ও শিবপুর অস্থায়ী সেতু ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ার জেরেই ঘটে এই বিপত্তি । কাঁকসার শিবপুরের অজয় নদের অস্থায়ী সেতু ভেঙে যায় শুক্রবার রাতেই । তার পর থেকেই দুই জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে । নৌকা পরিষেবা ও শুরু না হওয়ায় সকাল থেকে শুরু হল চরম দুর্ভোগ ।
অন্যদিকে অজয়ের নদের উপর স্থায়ী সেতুর কাজ জমি সংক্রান্ত সমস্যার জড়িয়ে রয়েছে । কবে শেষ হয় অজয়ের স্থায়ী সেতুর কাজ, এখন সেদিকেই তাকিয়ে দুই জেলার মানুষ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

