লোকালয়ে হাতির হানা, মৃত ১

জলপাইগুড়িঃ আবারও লোকালয়ে হাতির হানা । শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার হৃদয়পুর ঠুকরুলাইনে ঢুকে পড়ে বুনো হাতি । সেই বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের ।

পুলিস সুত্রেই জানা গিয়েছে ওই বৃদ্ধর নাম সুকরা ওরাও । তাঁর বয়স হয়েছিল ৬১ বছর । স্থানীয় ও পুলিস সুত্রেই জানা গিয়েছে শুক্রবার রাত দেড়টা নাগাদ সুকরা ওরাও-এর বাড়ি বাইরে কিছু একটা শব্দ শুনতে পান তিনি । এরপর সুকরা ওরাও বাড়ির বাইরে বেরিয়ে দেখতে গিয়ে হাতির সামনে পড়ে যান ।

হাতিটি তাকে কাছে পেয়ে ধরে ফেলে শুড় দিয়ে শুন্যে তুলে আছাড় মারে । স্থানীয় বাসিন্দারা টের পেয়ে বোমা-পটকা ফাটিয়ে হাতিটিকে তাড়িয়ে দেন । এরপরই খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এসে শুকরা উরাওকে উদ্ধার করেন উদ্ধারের পর তাঁকে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জাআন গিয়েছে । 

বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায় বলেন, হাতির হামলায় একজনের মৃত্যু হয়েছে । তার পরিবারকে সরকারি নিয়োমানুযায়ী ক্ষতিপুরণ দেওয়া হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube