।। স্বর্ণালী মান্না ।।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অন্যতম ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ওপেন এয়ার থিয়েটার বা ওএটি । আর সেই ওএটি পড়ুয়াদের বা বিশ্ববিদ্যালয় আসা বহিরাগতদের মাদক ও মদের ঠেক হয়ে উঠেছে । শনিবার সকালে সাফাই কর্মীরা স্থানটি পরিষ্কার করতে গিয়ে দেখে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও অন্যান্য মাদক সেবনের জিনিস ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য । এই রহস্যমৃত্যুর তদন্তে নেমে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । একদিকে সামনে আসছে র্যাগিং তত্ত্ব আর অন্যদিকে উঠে আসছে মাদক জড়িত তথ্য! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল । প্রায় প্রত্যেকটি রো-তে পরে রয়েছে মদের বোতল । শুধু তাই নয়, দেখতে পাওয়া গেছে মাদক সেবনের জিনিসও । চাঞ্চল্যকর দাবি তুলেছেন সেখানকার সাফাই কর্মীরাও । তাঁদের দাবি প্রতেয়ক সপ্তাহেই এই একই দৃশ্য থাকে এই ক্যাম্পাসে । এই বিষয় জানা যাচ্ছে, এই ওপেন এয়ার থিয়েটারটি রয়েছে একেবারে খোলামেলা, সেখানে নেই কোনও নিরাপত্তা বা নজরদারি । যার জেরে কার্যত নির্দ্বিধায় ও অনায়াসে এখানে চলতে থাকে এই সকল সমাজবিরোধী কাজ ।
ক্যাম্পাস জুড়ে পড়ে রয়েছে মদের বোতল ও অন্যান্য মাদক দ্রব্য । যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা উৎকর্ষতা ও গবেষণার অন্যতম পীঠস্থান । কিন্তু দিনের পর দিন কর্তৃপক্ষের উদাসীনতা, ছাত্র আন্দোলন, নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই জায়গায় গড়ে উঠেছে মদের ঠেক । অন্তর্বর্তী উপাচার্য এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ঠিকই কিন্তু কবে হবে সেই ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে উঠছে প্রশ্ন । আদৌ কি নেশামুক্ত হতে পারবে যাদবপুর বিশ্ববিদ্যালয়?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

