মদ্যপ অবস্থায় গালিগালাজ, প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক

বাড়ির সামনে পাশের পাড়ার কয়েকজন যুবক মদ্যপান করছিল। মদ্যপান করে গালিগালাজও করছিলেন তাঁরা এমনটাই অভিযোগ। নিজের বাড়ির সামেন এ দৃশ্য দেখে তাঁদেরকে সেখান থেকে সরে যেতে বলেন রাজেশ সর্দার নামে এক যুবক। অভিযোগ তখনই রাজেশকে বেধড়ক মারধর করে ঐ মদ্যপ যুবকরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় রাজেশের।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের হালদার পাড়া এলাকায়। রাজেশের পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube