বাগানে ফুল তুলতে গিয়ে হঠাৎই সাপের কামড় । শনিবারের এই ঘটনায় মৃত্যু হল এক মহিলার । জগৎবল্লভপুর পাতিয়াল মন্ডলা এলাকায় ঘটল এমনই ঘটনা ।
মৃতার নাম পুষ্পবালা কোলে; তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর । মৃতার পরিবারের বক্তব্য, শনিবার ভোর পাঁচটা নাগাদ পাশের বাড়ির বাগানে ফুল তুলতে গিয়েছিলেন তিনি । সেখানেই সাপের কামড়ে আহত হন ওই মহিলা ।
এদিন বাড়িতে ফিরে তিনি মেয়েকে ফোন করেও বিষয়টি জানান । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ । মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

