দার্জিলিং-এ ভূমি ধসে মৃত ১

৫৯ বছর বয়সী বাবুরাম রাই ভূমিধসে চাপা পড়েছিলেন। কয়েকদিন ধরে অবিরাম ভারি বর্ষণে বিপর্যস্ত পাহাড়। শুক্রবার সকালে তকবর সমষ্টির অধীনে থাকা পাঠাবংয়ের ডান্ডা গ্রামে তাঁর বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়। ধসে ভেঙে পড়ে তার বাড়ি। আর সেই ধসেই চাপা পড়ে যান তিনি। এই ঘটনা জানার পর, তকবর সমষ্টির ইনচার্জ অলোক কান্তামণি থুলুং এবং প্রশাসনিক কর্তারা উদ্ধার কাজে যান।

ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দলও। বাবুলাল রাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।তার দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পাহাড়ে এখনো একনাগাড়ে চলছে বৃষ্টি। এভাবে বৃষ্টি চলতে থাকলে আরো ধসের আশঙ্কা রয়েছে। ওই এলাকার আরো বেশ কিছু বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় ওই সমস্ত বাড়ির সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছে প্রশাসন। অপরদিকে বাবুলাল রাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube