আবারও হস্টেলে মৃত্যু পড়ুয়ার!

।। স্বর্ণালী মান্না ।।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের লিটন হস্টেল থকে উদ্ধার হল এক তরুণীর মৃতদেহ । এদিন জানা যায়, মৃত তরুণী নার্সিংয়ের পড়ুয়া । পাশাপাশি জানা যাচ্ছে মৃত ওই ছাত্রী, সুতপা কর্মকার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা । তিনি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ।

সুত্রের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, এদিন সকালে হস্টেলের শৌচাগারের দরজা অনেকক্ষণ ধরে বন্ধ থাকে । যার জেরে অন্যান্য পড়ুয়ারা বিষয়টি হস্টেল কর্তৃপক্ষের নজরে আনেন । এরপরই খবর পাঠানো হয় পুলিশকে ।পুলিশ এসে দরজা ভাঙতেই উদ্ধার হয় তরুণীর মৃতদেহ । জানা যাচ্ছে, শৌচাগারের ভিতরে ওই তরুণীকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় । এর পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে পৌঁছলে পরে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।

যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা; এখনও পর্যন্ত তেমন কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে । তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ । তদন্তে নেমে শুরু হয়ে গিয়েছে ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube