বন্দে ভারতের ইঞ্জিনের গিয়ারে যান্ত্রিক সমস্যা থাকায় প্রায় এক ঘন্টা পর হাওড়া স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারতের পরিবর্তে অন্য একটি স্পেশাল ট্রেন ছাড়া হয়। বন্দে ভারতের মতো ট্রেনের পরিবর্তে অন্য ট্রেন দেওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
সেই বিকল্প ট্রেনেই রাজ্যপাল মালদার উদ্দেশ্যে রওনা দেন মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত মালদার ২৪ জন পরিযাই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে।
এদিন রাজভবনের পক্ষ থেকে মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে ফুলের মালা নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যাত্রী বিক্ষোভ নিয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে বন্দে ভারতের ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকায় তার পরিবর্তে এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে যাতে করে বন্দে ভারতের সকল সুযোগ সুবিধা তারা এই ট্রেনেই পাবেন। যদিও যাত্রীদের অভিযোগ ট্রেনের ভিতরে নানান সমস্যা রয়েছে এবং ট্রেনটি এক ঘন্টা দেরিতে দেওয়া হয়েছে। যা নিয়ে মূলত হাওড়া স্টেশনে ট্রেন ছাড়ার পূর্বে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

