রাঁধুনির স্বীকারোক্তিতে আরও জোরাল র‍্যাগিং তত্ব! ডেকে পাঠানো হল আরও কিছু কর্মীকে

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবারই জেরা করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের রাঁধুনিকে । জেরায় তিনি স্বীকার করে নেন সত্যিই অত্যাচার করা হত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর । বুধবার থানায় ডেকে পাঠানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের আরও ৫ কর্মচারীকে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের রাঁধুনিকে ডেকে জানতে চাওয়া হয় দুর্ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল । রেকর্ড করা হয় তাঁর বয়ান । তবে এর আগেও সরব হয়েছিলেন তিনি । জানিয়েছিলেন নবাগত ছাত্রদের উপর সত্যিই চলত অত্যাচার । ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কয়েকদিনের তদন্তে । জানা গিয়েছে, হোস্টেলের বারান্দা থেকে পড়ে যাওয়া ছাত্রের পরনে ছিল না কোনও পোশাক । 

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের অন্যান্য কর্মচারীদের ডেকে পাঠানোর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ । ক্যান্টিনে যাতায়াত করা ছাত্র ছাত্রীদের কথাবার্তা, আচার-আচরণ সম্বন্ধে জানতে চেয়েই এই তলব । এমনটাই মনে করা হচ্ছে । পাশাপাশি এও জানতে চাওয়া হচ্ছে ধৃত ছাত্র ও প্রাক্তনী ছাড়া আরও কেউ জড়িত থাকতে পারে কি না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube