নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-অভিযান !

।। স্বর্ণালী মান্না ।।

সোমবার সকাল হতেই আবারও তল্লাশি অভিযান শুরু করল ইডি দফতর । নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি হানা দিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ে ও জামাইয়ের বাড়িতে হানা দিল ইডি ।

নিউ আলিপুর থেকে ভবানীপুর আজ একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি । সুত্র মারফত জানা গিয়েছে, ভবানীপুরের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা । স্থানীয় সুত্রে খবর ওই আবাসনে থাকেন সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ে পারমিতা চট্টোপাধ্যায় ও জামাই দেবরূপ চট্টোপাধ্যায় ।

অন্যদিকে ইডি-র আরেকটি দল হানা দেয় নিউ আলিপুরে; যেখানে রয়েছে একটি সংস্থার অফিস । তবে মনে করা হচ্ছে এই সংস্থার সাথেও যুক্ত রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র । তবে এদিন অভিযানের তালইকায় রয়েছে আরও একটি সংস্থা । জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাঁজুয়াতেও হদিস মিলেছে অন্য একটি অফিসের । এবং এই সংস্থাটির যুক্ত রয়েছেন সুজয়কৃষ্ণ । তদন্তে নেমে জানা যায়, আড়াই কোটি টাকা দিয়ে দেবরূপ চট্টোপাধ্যায় একটি ফ্ল্যাট কিনেছিলেন ভবানীপুরে । এমনকি এই ফ্ল্যাটটি কিনতে ঋণের ব্যবস্থাও করে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত এই কালীঘাটের কাকু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube