চাঁদে যান পাঠানোর কর্মযজ্ঞে নাম জুড়ল বীরভূমের প্রত্যন্ত গ্রামের বিজয় কুমার দাই-এর । ইসরোর গবেষনাগারে বসে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণে অংশ নিয়েছেন বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণগ্রামের দাই পাড়ার বিজয় কুমার দাই ।
তপশিলী দরিদ্র চাষী পরিবারে জন্ম নেওয়া বিজয় দারিদ্রতাকে জয় করে চাঁদে যান পাঠালেন তিনি । বিশ্বজোড়া খ্যাতির কর্মকাণ্ডে ছেলের অংশগ্রহণে গর্বিত বিজয়ের বাবা-মা ও তার গ্রামের মানুষজন । চন্দ্রযান ২ সফল না হলেও চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে; তাই খুশি বিজয় কুমার দাই-এর বাবা ও মা ।
২০০০ সালে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণগ্রাম জগততারিণী বিদ্যায়তন থেকে ৮৯ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন বিজয় কুমার দাই । উচ্চ মাধ্যমিক পাশ করেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে । তারপর কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী লাভ করেন । তারপরেই চাকরি পেয়ে যান ইসরোতে । এবং সেখানেই চন্দ্রযান ২ এবং চন্দ্রযান ৩ উৎক্ষেপণে অংশগ্রহন করেন তিনি । বিজয় কুমার দাই-এর এই সাফল্যে বেজায় খুশী দক্ষিণগ্রামের বাসিন্দারা । খুশী হয়েছেন দক্ষিণগ্রাম জগততারিণী বিদ্যায়তনের শিক্ষককরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

