চন্দ্রযান ৩ এর রোভারের দায়িত্বে বাঁকুড়ার কৃশানু

ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ । চাঁদের মাটিতে পা রেখেছে বিক্রম; বিক্রমের ভেতর থেকে বেরিয়েছে রোভার প্রজ্ঞান । প্রজ্ঞান চাঁদের মাটিতে চলাফেরা করে বিভিন্ন ডেটা বা তথ্য পাঠাবে ইসরোর কাছে । আর এই প্রজ্ঞানের গতিবিধি নিয়ন্ত্রণের সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বাঁকুড়ার কৃশানু নন্দী ।

এই রোভার অর্থাৎ প্রজ্ঞানের ‘মুভমেন্ট’ বা রোভারটি কোন দিকে যাবে তা ঠিক করার দায়িত্বে আছেন বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের ডান্না গ্রামের যুবক কৃশানু নন্দী ।

ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন । মাধ্যমিক দিয়েছেন পাত্রসায়রের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে । এরপর উচ্চ মাধ্যমিক কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে । বি টেক করেছেন আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা থেকে । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম টেক শেষ হবার আগেই ইসরোতে চাকরি পান কৃষাণু নন্দী । গ্রামের এই মেধাবী ছেলের হাতে গুরু দায়িত্ব দেয় ইসরো ।

কৃশানুর এই সাফল্যে গর্বিত পাত্রসায়র থেকে শুরু করে বাঁকুড়া জেলার সকল মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube