বিধানসভা উপনির্বাচনের আগেই উদ্ধার বিপুল পরিমাণ টাকা

ধুপগুড়ি ,জলপাইগুড়িঃ  বুধবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ি চেকপোষ্টে ধরা পড়ে একটি গাড়ি  । জানা যায় ওই এলাকায় নির্বাচন কমিশনের এসএসটি এবং পুলিশের যৌথ টিম নাকা তল্লাশি চালাচ্ছিল ।  সেই সময় ফালাকাটার দিক থেকে ধূপগুড়ি অভিমুখে আসার  সময় অসমের  নম্বর প্লেট লাগানো একটি  গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের । সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয়  ১৩৫০০০০ টাকা । জাতীয় সড়ক স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের কড়া নজরে উদ্ধার  করা হয় বিপুল পরিমাণ টাকা।

প্রশাসনিক সুত্রে খবর ঐ গাড়িতে মোট সাতজন আরোহী ছিল। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে মোট ১৩,৫০,০০০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িটি অসমের বরপেটা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

দুই ব্যক্তির কাছ থেকে এই টাকা উদ্ধার হয়।একজনের থেকে ৯ লক্ষ টাকা এবং একজনের থেকে ৪৫০০০০ উদ্ধার হয়।উদ্ধার হওয়া টাকা বিষয়ে ওই ব্যক্তিরা উপযুক্ত কাগজ দেখাতে পারেনি। নির্বাচনী বিধি চলাকালীন বিপুল পরিমান টাকার বিষয়ে এস এস টি দায়িত্ব প্রাপ্ত আধিকারিক পার্থ প্রতিম শর্মা বলেন,গাড়িটি তল্লাশি চালাতেই এই টাকা উদ্ধার হয়।থানাতে এই বিষয়ে জানানো হয়েছে।

 টাকার সঙ্গে থাকা ব্যক্তিদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তারা যদি জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে টাকার উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারে তাহলে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে বিধানসভা ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube