।। স্বর্ণালী মান্না ।।
এতদিন অধরা ছিল চাঁদের দক্ষিণ মেরু; তবে আর নয় । বুধবার ইতিহাস গড়ল ভারত । সুষ্ঠুভাবে সম্পন্ন হল পাখির পালকের মতো অবতরণ । ঠিক সন্ধ্যে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে নামল বিক্রম । ৪০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফল্য এল ভারতে ।
ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তবে আজ ভারত জেভাবে নজির গড়ল তাঁর সাক্ষী ছিলেন তিনিও । দক্ষিণ আফ্রিকা থেকেই বিক্রমের সফল অবতরণের সাক্ষী রইলেন তিনি ।
চাঁদের কাছে পৌছতেই আসতে আসতে গতি কমাতে থাকে বিক্রম । স্বয়ংক্রিয়ভাবে চাঁদের বুকে নামে বিক্রম । পাহাড়, পাথর ও ‘ক্রেটার’ এড়িয়ে ৬টা ৪ মিনিটে চাঁদের দেশে পৌঁছল ভারতের অংশ । এই সময়েও সক্রিয় ছিল একাধিক ক্যামেরা ও সেন্সর । অত্যন্ত দক্ষতার সাথে ধাপে ধাপে কমিয়ে আনা হয় বিক্রমের গতি । একই সঙ্গে কমিয়ে আনা হয় বিক্রমের গতিও । এই গোটা প্রক্রিয়াতে মোট সময় লেগেছিল ১৯ মিনিট । ঘড়ি ধরে ঠিক ৫টা ৪৫ মিনিটে শুরু করা হয় অবতরণ প্রক্রিয়াটি । উচ্ছ্বাস ভেসে ওঠে ইসরোর কার্যালয় । তার কিছুক্ষণের মধ্যেই যোগদান করেন প্রধানমন্ত্রী ।
সফল অবতরণের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী । তিনি জানা এমন ইতিহাস তৈরি করতে পারলে মনে হয় যেন জীবন ধন্য হয়ে গেল । তিনি আরও জানান, গোটা বিশ্ব আজ যেন ভারতের দিকেই তাকিয়ে রয়েছে । বিক্রমের চাদে পা রাখার পর দেশের জাতীয় পতাকা নাড়ান প্রধানমন্ত্রী মোদী । আজ যেন কানে বাজছে ‘ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

