চাঁদ থেকে স্বল্প দূরত্বেই রয়েছে চন্দ্রযান ৩ । চাঁদে পৌঁছানোর আগেই চাঁদের একাধিক ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৩ । সেই ছবি পাঠানোর কারিগরিতে রয়েছে বাঙালীর হাতও ।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা অনুজ নন্দীর তৈরী ক্যামেরার মাধ্যমে উঠছে ছবি । এমনটাই জানা গিয়েছে পরিবারসূত্রে । অনুজ নন্দীর এই কৃতিত্বে গর্বিত হয়েছে গোটা ইসলামপুর তথা জেলাবাসী । কোথাও দেখা যাচ্ছে মানুষ প্রার্থনা করছেন, আবার কোথাও দেখা যাচ্ছে মানুষ টিভির পর্দায় নজর রেখেছেন ।
ইসলামপুরের বাসিন্দা ডঃ কালিপদ সরকার ও পার্থ প্রতিম চন্দ-রা জানিয়েছেন আজ বুধবার সারা ভারতবর্ষের সাথে ইসলামপুরের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষা চলছে । অনুজের হাত ধরে চাঁদের মাটি স্পর্শ করবে ইসলামপুরের আবেগ । ক্ষুদ্র এই জনপদে অনুজ ভবিষ্যৎ প্রজন্ম ও নবীন শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উৎসস্থল । তবে কখন এই চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে পা রাখবে তারই অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

