বেআইনি ভাবে কাটা হচ্ছে গাছ

ফের বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ।আবার সেই গড়বেতার কড়সা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটার অভিযোগ । স্কুল ক্যাম্পাস থেকে ৫০টি কাটা গাছ বাজেয়াপ্ত করল বন দফতর । এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কড়সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাদরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ক্যাম্পাসে ।

অভিযোগ উঠছে, স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির প্রেসিডেন্ট বন দফতরের অনুমোদন ছাড়াই স্থানীয় এক কাঠ ব্যবসায়ীকে ৯০০০০ টাকার চুক্তিতে গাছগুলি কাটার অনুমতি দিয়ে দেয় । সেই মতো আকাশমণি ও ইউক্যালিপটাস মিলিয়ে প্রায় পঞ্চাশটি গাছ কেটে নেওয়া হয় ।

এরপরে খবর যায় বন দফতরের কাছে, তড়িঘড়ি বন দফতরের আধিকারিকরা সেই এলাকায় গিয়ে ওই গাছগুলি বাজেয়াপ্ত করে । ঘটনায় স্থানীয় ওই গাছ ব্যবসায়ী আব্বাসউদ্দিন খানকে গ্রেফতার করেছে গড়বেতা থানার পুলিশ । বন দফতর সূত্রে জানা গিয়েছে, গাছ কাটার কোন অনুমোদনই নেইনি স্কুল কর্তৃপক্ষ । উল্লেখ্য এর আগেও এই খরচা গ্রাম পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ পাচারের ঘটনা ঘটেছিল । সেই ঘটনাতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী । তারপরেও বেআইনি গাছ পাচার বন্ধ হয়নি এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube