।।স্বর্ণালী মান্না ।।
২৪ ঘণ্টার মধ্যে এক ডজন প্রশ্নের উত্তর দিয়েও সন্তুষ্ট করা গেল না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে । সোমবার ইউজিসি-র চেয়ারম্যান জানিয়ে দেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রমান সহ জবাবও খুশি করতে পারেনি কমিশনকে ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । এই মর্মান্তিক ঘটনার জেরে মোট ১২টি প্রশ্নমালা পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়ে পাঠায় কমিশন । একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় ইউজিসি-র কড়া হুঁশিয়ারিঃ ২৪ ঘন্টার মধ্যে উত্তর না পেলে নেওয়া হবে কড়া পদক্ষেপ! যার জেরে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তথ্য প্রমান সহ ১২টি প্রশ্নের উত্তর পাঠিয়েছিলেন ইউজিসি-কে । তবে তাতেও সন্তুষ্ট নয় ইউজিসি । সোমবার জানা গিয়েছে, আবারও একাধিক প্রশ্নের জবাব চেয়ে পাঠাবে কমিশন । সুত্রের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট হতে পারেননি কমিশনের চেয়ারম্যান ।
দ্বিতীয় দফায় এক ডজন প্রশ্ন করে তথ্য প্রমান সহ রিপোর্ট চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে । কী কী প্রশ্ন ছিল সেই তালিকায়?
১) ব্রশিয়রে অ্যান্টি র্যাগিং কমিটির নম্বর আছে?
২) পড়ুয়াদের দেওয়া এমারজেন্সি ফোন নম্বরের তালিকা
৩) র্যাগিং করলে কী শাস্তি? তাতে পড়ুয়াদের স্বাক্ষর করা হফনামা
৪) র্যাগিং করলে কী শাস্তি? তাতে অভিভাবকদের স্বাক্ষর করা অতিরিক্ত হুফনামা
৫) পড়ুয়া হোস্টেলে থাকলে, তাঁর ও অভিভাবকদের স্বাক্ষর করা অতিরিক্ত হুফনামা
৬) নিহত ছাত্র ও তাঁর অভিভাবকদের স্বাক্ষর করা হফনামা
৭) র্যাগিং-এর বিষয়ে আলোচনা
8) ফ্রেশার ও সিনিয়রদের নিয়ে জয়েন্ট সেশন
৯) ফ্রেশার ও সিনিয়রদের নিয়ে যৌথ কর্মশালা
১০) প্রতি ফ্রেশারের ফ্যাকাল্টি মেম্বার ছিল? তাঁরা সারপ্রাইজ ভিজিট করতেন?
১১) ফ্রেশারদের পৃথক হস্টেল ছিল? সেখানে সিনিয়রদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল?
১২) ১৫ ডিন অন্তর ফ্রেশারদের নিয়ে সমীক্ষা করা হয়েছে?
ইউজিসি-র পক্ষ থেকে জানা যাচ্ছে, র্যাগিং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় । বিশ্ববিদ্যালয়কে র্যাগিং সংক্রান্ত নির্দেশিকা অতি অবশ্যই মানতে হবে; বিশ্ববিদ্যালয় চত্বরে বজায় রাখতে হবে সুস্থ পরিবেশ ।
তবে বিশ্ববিদ্যালয়কে যে চিঠি পাঠাতে চলেছে কমিশন, কী থাকবে তাতে? তৃতীয়বারের রিপোর্ট কি খুশি করতে পারবে কমিশনকে । আর তা জপদি না-ই হয়, কী পদক্ষেপ নেওয়া হতে পারে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ? কী অপেক্ষা করছে পড়ুয়াদের ভবিষ্যতে? এমনই কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

