মিজোরামে সেতু ভেঙে আহত মালদহের পরিযায়ী শ্রমিকরা

মালদহঃ মিজোরামের সেতু তৈরির কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন মালদহের পরিযায়ী শ্রমিকরা । সোমবার সকালে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ।

পুকুরিয়া থানার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক মিজোরামে একটি ব্রিজের কাজ করতে যান । আজ সোমবার সেই  ব্রিজটি ভেঙে পড়ে যায় তাদের উপরে ।দুর্ঘটনার জেরে আহত হন বেশ কিছু শ্রমিক । 

যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি । এই মুহূর্তে জানা যাচ্ছে, ইংরেজবাজার বিনোদপুর সাট্টারিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে । অন্যদিকে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে । অন্যদিকে, ইংরেজবাজার বিনোদপুর সাট্টারি ছাড়াও গাজোল রতুয়া ও কালিয়াচকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । আপাতভাবে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।

 এই বিষয়ে খোঁজখবর শুরু করেছে মালদহ জেলা প্রশাসন । ইতিমধ্যে কান্নার রোল উঠেছে গ্রামে । এলাকায় পৌঁছেছে পুলিশ । বাড়ি বাড়ি গিয়ে নিখোঁজদের নামের তালিকা তৈরি করা শুরু হয়েছে ।

এক থেকে দেড় মাস আগে মিজোরামে কাজে গিয়েছিলেন মালদহের শ্রমিকরা ।হতাহতরা মালদহের পুকুরিয়া থানার পুকুরিয়া পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের বাসিন্দা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube