পায়রা ধরতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক কিশোর । সোমবার ঘটনাটি জগৎবল্লভপুর বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায় ঘটে ।
জানা যায় এদিন বেলা ১১টা নাগাদ বড়গাছিয়া সন্ধ্যাবাজার লকফ্যাক্টরি মোড়ে জি এম বিল্ডিং-এর ছাদে পায়রা ধরতে উঠেছিল বছর দশেকের সেখ সামিউল্লা । পায়রা ধরতে গিয়ে ছাদের একেবারে ধারে চলে যায় ওই কিশোর । তখনই কোনভাবে বেসামাল হয়ে ছাদের ওপর থেকে একেবারে রাস্তায় গিয়ে পড়ে সে ।
বাজার এলাকা হওয়ায় এই ঘটনায় তৎক্ষণাৎ সেখানে হুলস্থুল পড়ে যায় । সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই কিশোরকে উদ্ধার করে কাছে একটি নার্সিংহোমে পাঠায় । তাঁর অবস্থার অবনতি হওয়ায় ওই কিশোরকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে ।
স্থানীয়দের অভিযোগ, ওই বিল্ডিং-এ ছাদে ওঠার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নেই, ছাদের সিঁড়ির কাছে কোনও দরজাও নেই । যে কেউ যখন তখন অনায়াসেই উঠতে পারে ওই ছাদে । ওই কিশোরের পরিবারের বক্তব্য, যদি ছাদে কোনরকম দরজা লাগানো থাকতো তাহলে আজ এইরকম দুর্ঘটনা ঘটতো না বলে তারা মনে করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

