নিরসা, ঝাড়খন্ড: সোমবার তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ভিজিল্যান্স অফিসার বলে নিজেদের পরিচয় দিয়ে নিরসা থানা হতে ধরা পড়ল সাতজন ভুয়ো ভিজিল্যান্স অফিসার ।
ঝাড়খন্ড-বাংলা সীমানাতে ধানবাদ জেলার নিরসা গোপালগঞ্জ মোড় থেকে একটি আন্তঃরাজ্য গ্যাংয়ের সাত দুষ্কৃতীকে গ্রেফতারের বিষয়ে নির্সা থানায় ডিএসপি অমর কুমার পান্ডে জানান, সোমবার রাতে গোপালগঞ্জ মোড়ের কাছে ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়কারী সাতজনকে গ্রেফ্তার করা হয়েছে ।
পুলিশ তাদের কাছ থেকে দু’টি গাড়িও বাজেয়াপ্ত করেছে । গাড়ির নম্বর প্লেটের উপরে স্টেট কনভেয়ার, ওয়েস্ট বেঙ্গল, ক্রাইম অ্যান্ড ভিজিল্যান্স সেল লেখা একটি বোর্ড রয়েছে । গাড়ির ভেতর থেকে টিএমসির পতাকা এবং অনুষ্ঠানে অতিথিদের সম্মান জানানো একটি ব্যাজও পাওয়া গিয়েছে । জাল ভিজিল্যান্স অফিসার হিসাবে পরিচয় দিয়ে সাতজন জাতীয় সড়কের দিয়ে যাওয়া যানবাহন থামিয়ে নথি পরীক্ষা করে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করছিল ।
এদিকে এক গাড়ির চালক বিষয়টি নিয়ে নিরসা থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারীকে জানান । খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে ধরে তাদের গাড়িসহ থানায় নিয়ে আসে। ঘটনার তদন্তে নেমেছে নিরসা থানা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

