‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

।। স্বর্ণালী মান্না ।।

পালন করা হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ । তাঁর জেরেই একটি সর্বদলীয় বৈঠক আয়োজিত হতে চলেছে আগামী ২৯ অগাস্ট । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই সর্বদলীয় বৈঠক ডেকেছেন । এই বৈঠক থাকতে চলেছেন বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল ।

জানা যাচ্ছে ঠিক কবে এই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে তা স্থির করতে গঠন করা হয় একটি কমিটি । এই কমিটির নেতৃত্বে রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ইতিহাসবিদ সুগত বসু । এছাড়াও ওই কমিটিতে রয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ও পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

জানা যাচ্ছে দু’দিন ধরে বৈঠকে বসে এই কমিটি । এখনও পর্যন্ত ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে  সুপারিশ করা হয়েছে ১লা বৈশাখ যা বঙ্গবাসীর কাছে নববর্ষ হিসেবে পরিচিত ।  তবে এখনও পর্যন্ত কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর । অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেই সেই দিন্টি স্থির করা হবে ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত ২০ জুন  রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে চেয়েছিলেন তা নিয়ে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক চাপানউতোর । আপত্তি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী । তাঁর দাবি এই ধরণের অনুষ্ঠান শুধুমাত্র দেশভাগের স্মৃতিকে আরও উস্কে দেয় । এই বিষয় এমন একটি অনুষ্ঠান পালন করা থেকে বিরত থাকতে বলে রাজ্যপালকে অনুরোধ করেছিলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube